দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন করার অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) ১২টা দিকে জেলার সদর থানাধীন বরই এবং বরুনাতৈল এলাকা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন মো. আজহারুল ইসলাম (৩৩) ও মো. তৈয়বুর রহমান (২১)।
তথ্যসূত্রে জানা যায়, আসামি মো. আজাহারুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আসামি মো. তৈয়বুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরিদর্শক মো. বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত মাগুরায় কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদক সেবন কালে দুইজন আটক ও কারাদণ্ড দেয় হয়েছে।
তিনি আরও জানান, মাগুরাতে মাদকের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে চলেছি।
কেএম